Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:35:46 pm, Wednesday, 1 April 2026
  • 71 বার

আল আমিন খান,বাগেরহাট
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাটে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) দুপুরে বাগেরহাট সড়ক বিভাগ আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম প্রমুখ।বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা (এন-৮০৭) জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।বক্তরা বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে সড়কের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : 03:35:46 pm, Wednesday, 1 April 2026