Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ -২ বনদস্যু আটক, ৩ জিম্মি জেলে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:43 pm, Friday, 3 April 2026
  • 649 বার
 মোংলা প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে ‘জোনাব বাহিনী’র কাছ থেকে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপ উপজেলার বাইনতলা খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড সেখানে বিশেষ অভিযান চালায়।অভিযান টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে তাদের আস্তানা থেকে ২টি একনালা বন্দুক, ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকাসহ দুই সদস্যকে আটক করে। পরে তাদের আস্তানাও ধ্বংস করা হয়।আটকরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোহাগ হাওলাদার (৩৫) ও খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দস্যুতা করে আসছিল। অন্যদিকে, পৃথক আরেক অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হোগলডরা খাল এলাকা থেকে জোনাব বাহিনীর কবল থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। এর আগে তারা একটি নৌকাসহ জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল।১ এপ্রিল সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানে জিম্মি থাকা একটি নৌকাসহ তিন জেলেইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)-কে উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল জব্দ করা হয়।কোস্ট গার্ড জানায়, আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।উল্লেখ্য, গত দেড় বছরে সুন্দরবনে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন দস্যু সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়। এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ -২ বনদস্যু আটক, ৩ জিম্মি জেলে উদ্ধার

আপডেট টাইম : 06:59:43 pm, Friday, 3 April 2026