Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:17:12 pm, Sunday, 5 April 2026
  • 483 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া এলাকায় জমি ও মাছের ঘের দখলের অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগীরা ও এলাকাবাসী।
রবিবার (০৫ এপ্রিল) দুপুরে পূর্ব বহুরবুনিয়া ১নং ওয়ার্ডের হাওলাদার পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি ও ঘের দখলের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ও তোলে এলাকাবাসী।ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।ভুক্তভোগীরা আরও জানান, এসব ঘটনায় তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জমি ও ঘের মালিকসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জমি দখল ও হয়রানি বন্ধের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এফ এম শামীম আহসান বলেন
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক সময় তিনি সংশ্লিষ্ট ঘেরটি পরিচালনা করতেন। তবে বর্তমানে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, প্রায় ৬০ বিঘার বেশি জমি হাড়ি নেওয়া রয়েছে এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের বিরোধ সৃষ্টি না হয় সে জন্য তিনি নিজেই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : 09:17:12 pm, Sunday, 5 April 2026