Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি: সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:34:10 pm, Wednesday, 8 April 2026
  • 109 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় জমি দখল, লাঞ্ছনা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে এক সার্জেন্টের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে তার গর্ভধারিনী মাকেও লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হারুনুর রশিদ দাবি করেন, তার শ্যালকের ছেলে ওমর ফারুক (সার্জেন্ট) অবৈধভাবে তার স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তিনি অভিযোগ করেন, ওমর ফারুক পূর্বে তার তিন ফুফুর কাছ থেকে জমি দলিল করে নিলেও তার স্ত্রীর জমি ক্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকে বিভিন্ন স্থানে বসে তাকে হুমকি ও অপমানজনক কথা বলে আসছেন।হারুনুর রশিদ বলেন,“ওমর ফারুক অতীতে আমার সহযোগিতায় ঢাকায় থেকে পড়াশোনা করেছে। কিন্তু বর্তমানে সে প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে এবং আমাকে লাঞ্ছিত করছে।”এদিকে অভিযুক্ত ওমর ফারুকের বিরুদ্ধে তার গর্ভধারিনী মা হাসিনা বেগমকেও লাঞ্ছিত, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হাসিনা বেগম মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।ভুক্তভোগী হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছোট ছেলে ওমর ফারুক আমাকে নানাভাবে নির্যাতন করছে। সে সেনাবাহিনীতে চাকরি করে, ছুটিতে বাড়িতে এলেই আমাকে হুমকি-ধামকি দেয়। কোনো ভরণপোষণ দেয়নি, বরং আমার স্বামীর কবরস্থানসহ সম্পত্তি দখলের চেষ্টা করছে।”তিনি আরও অভিযোগ করেন,“আমার ছোট ছেলে আমাকে জানিয়েছে, কবরস্থান থেকে আমার স্বামীর হাড়গোড় সরিয়ে জায়গা দখল করে নেবে।”ভুক্তভোগী ও এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “গর্ভধারিনী মায়ের সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি: সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ

আপডেট টাইম : 02:34:10 pm, Wednesday, 8 April 2026