Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নির্ধারিত সময়েও শেষ হয়নি লক্ষ্মীখালী ব্রিজের কাজ ,বাড়ছে জনভোগান্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:46:49 pm, Saturday, 18 April 2026
  • 284 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে নির্ধারিত মেয়াদ শেষ হলেও সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।যার ফলে আগে থেকে ঝূকিপূর্ণ কাঠের পোল দিয়ে পাড়াপাড় করছেন স্থানীয়রা। মাঝে মাঝেই ঘটছে ছোটখাট ‍দূর্ঘটনা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।এদিকে ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে অতিদ্রুত কাজ শেষের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বারাকপুর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য দেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, মো. মহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ফকির মাসুম বিল্লাহ, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল প্রমুখ।বক্তারা বলেন, এলাকাবাসীর দাবি কাজ না করে ঠিকাদার সরকারি টাকার একটা অংশ তুলে নিয়েছেন। আর ভাঙ্গা নড়বড়ে কাঠের ব্রিজের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণের। ঠিকাদারে নিয়োগ বাতিল করে অতিদ্রুত নতুন ঠিকাদার দিয়ে ব্রিজের কাজ সম্পন্ন করার দাবি মানববন্ধনকারীদের।ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, নড়বড়ে ওই কাঠের পোলের দুই পাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই পোল দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাওয়া আসা করেন। অন্তত ২০টি গ্রামের মানুষ রামপাল, মোংলা ও বাগেরহাট সদরে যাওয়ার জন্য ওই পোলটি ব্যবহার করেন। কিন্তু এলজিইডি এখানে ব্রিজের জন্য টাকা বরাদ্দ দিলেও, স্থানীয়দের কোন উপকারে আসেনি।নির্ধারিত সময় শেষ হলেও, কাজের কোন অগ্রগতি নেই।আবুল শেখ নামের এক বৃদ্ধ বলেন, ঠিকাদারতো বাড়ি থেকে টাকা এনে কাজ করবে না। সরকারি টাকায় কাজ করবে। তারপরও কেন কাজ ফেলে রাখবে। আমাদের দাবি অতিদ্রুত ব্রিজ নির্মান করে এলাকাবাসীর দূর্ভোগ লাঘব করুণ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাযায়, দরপত্র আহবান ও যাচাই-বাছাই শেষে ২০২৪ সালের শেষের দিকে পূর্বসায়ড়া-লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মানের জন্য নিসিথ বসু নামের একটি ঠিকাদারকে কার্যাদেশ দেয় এলজিইডি বাগেরহাট। ৩ কোটি ৮৪ লক্ষ ৪ হাজার ২১ টাকা ব্যয়ে চলতি বছরের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও, দৃশ্যমান তেমন কোন কাজ করেনি ঠিকাদার। তবে এই সময়ে ১৩ শতাংশ কাজের বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠিও দেওয়া হয়েছে। সব শেষ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান।তিনি বলেন, পূর্বসায়ড়া-লক্ষ্মীখালী ব্রীজটির কাজ খুব পুরানো। ঠিকাদার প্রথম থেকেই ঠিক-ঠাক কাজ করেনি। আমরা তাকে চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পরে দুই পাশে শুধু পাইলের কাজ করেছে। তারপর আর কোন কাজ করেনি। ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে নেওয়া হবে বলে জানান এই প্রকৌশলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নির্ধারিত সময়েও শেষ হয়নি লক্ষ্মীখালী ব্রিজের কাজ ,বাড়ছে জনভোগান্তি

আপডেট টাইম : 06:46:49 pm, Saturday, 18 April 2026