Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:18:44 pm, Monday, 27 April 2026
  • 87 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এসএস ডিপি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার অ্যাসেম্বলির কিছু আগে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অ্যাসেম্বলির নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এ সময় প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজুল ইসলাম বিদ্যালয়ে পৌঁছালে কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরে বেরিকেড সৃষ্টি করে। তারা প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং কেন দেরিতে আসেন ও কেন শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে এ বিষয়ে প্রশ্ন তোলে।প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় নির্ধারিত সময় অনুযায়ী খোলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত হয়ে গেট খুলে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়।অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গাউস কাজী প্রধান শিক্ষককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও শিক্ষার্থীদের সামনে মারতে উদ্যত হয়। এ সময় বিএনপি নেতা বলেন, আমি ইউনিয়নের সভাপতি আমার কথায় প্রতিষ্ঠান চলবে। আপনি আমার কথা শোনেন না, বেয়াদব আমার কথা না শুনলে প্রতিষ্ঠান চালানো যাবেনা বলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন ।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়েন। পরে সহকর্মী শিক্ষকরা তাকে সান্ত্বনা দেন।
ঘটনার পর এলাকায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা এ ধরনের আচরণে হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে এমন আচরণে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

আপডেট টাইম : 07:18:44 pm, Monday, 27 April 2026