Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে ‘নরমাল’ সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:23:24 pm, Monday, 27 April 2026
  • 75 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকেও ‘নরমাল’ বা সাধারণ আঘাতের
সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ ও মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।সোমবার( ২৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক জরুরী
সংবাদ সম্মেলন করেন এক অসহায় বোন ইরানী বেগম। লিখিত অভিযোগে ইরানী বেগম বলেন, ফেসবুকে পোষ্ট করা নিয়ে গত ২ মার্চ রাতে রাতে বাহারুল সরদার, শিফাত সরদার, নাসির উদ্দিন শেখ, আমিরুল ইসলাম কুটি, মোনসেব শেখ আমার ভাই সোহানকে খুন করার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে চুরি দিয়ে গুরুতর জখম করে এবং আমাদের মারধর করেন। আমি ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে বাধা দিলে আসামীরা আমার ভাইকে খুন করতে ব্যর্থ হয় যাওয়ার সময় আমাদেরকে খুন-জখমের ভয়-ভীতি দেখিয়ে যায়। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, আমার ভাইকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও আমরা সঠিক চিকিৎসা পাইনি। হাসপাতাল থেকে ইনজুরি সার্টিফিকেট ‘নরমাল’ করে দেওয়া হয়েছে, আমরা ফকিরহাট থানায় মামলা করতে গেলে আসামীদের রাজনৈতিক প্রভাবের কারণে থানা মামলা নেয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করি। আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে প্রেরণ করে। মামলা করার পর থেকে আসামীরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা চরম
নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাচ্ছি না। সংবাদ সম্মেলনে ইরানি বেগম দাবি করেন, আমার ভাই সোহানের উপর হামলাকারী সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির, থানা ও হাসপাতাল কেন আমাদের সহযোগিতা করেনি তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে এলাকাবাসীকে এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে ‘নরমাল’ সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 07:23:24 pm, Monday, 27 April 2026