Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:08:05 pm, Wednesday, 29 April 2026
  • 25 বার

জামালপুর, প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের পুত্র। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের পুত্র।স্থানীয়রা জানান- শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুলামারী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি সড়কের পাকাকরণ নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন।কয়েক জন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ূম গাজী জানান- বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই দিনে পৃথক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট টাইম : 03:08:05 pm, Wednesday, 29 April 2026