Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:55:11 pm, Sunday, 3 May 2026
  • 121 বার

মোংলা প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে রবিবার (৩ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন এলাকায় যৌথ অভিযান ও টহল পরিচালিত হয়েছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এবং “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”-এর আওতায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন ও আশপাশের নদী-খালে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বননির্ভর মানুষের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল অব্যাহত রয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বনদস্যুতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।তিনি আরও জানান, গত এক বছরে বিভিন্ন অভিযানে বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের কবল থেকে ৩৭ জন জেলে, দুই পর্যটক এবং এক রিসোর্ট মালিককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান

আপডেট টাইম : 06:55:11 pm, Sunday, 3 May 2026