বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে চাচা ভাইপো নামে নতুন বনদস্যু বাহিনী গঠনের আগেই আত্মসমর্পণে অংশগ্রহন না করা বনদস্যু ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ‘চাচা-ভাইপো’ নামের নতুন বাহিনীর ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৬ মে) দুপুরে লেঃ শেখ সাদমান বিন মাহমুদ প্রেস ব্রিফিং এ জানান,ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ না করা ২ ডাকাত সদস্য নতুন করে চাচা ভাইপো নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালায়। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মোঃ নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।কোস্ট গার্ড আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল। গত ১৭ মে ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণের পর তারা নতুন করে ‘চাচা-ভাইপো’ নামে বাহিনী গঠন করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছিল ।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















