Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে হত্যার উদ্দেশ্যে হামলা: মামা-ভাগ্নেসহ আহত -৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:33:41 pm, Saturday, 30 May 2026
  • 167 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী-মৌরাঙ্গা এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মামা-ভাগ্নেসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন— শেখ ওহিদ (৪১), পিতা মৃত মজিবর রহমান, সাং রামপাল বারুইপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সেখ ওহিদ(৪১), তার আপন দুই মামা একই এলাকার মৃত কামাল উদ্দিন এর ছেলে শেখ আব্দুস ছালাম (৫৫) ও শেখ কালাম (৫০)।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে চাকশ্রী-মৌরাঙ্গা এলাকার একটি মাছের ঘের জোরপূর্বক কেটে দখল নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ঘেরের মালিকপক্ষ বাধা দিলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে শেখ ওহিদ ও শেখ আব্দুস ছালামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে গেলে শেখ কালামের ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগীরা অভিযোগে জানান, মৎসকের জোরপূর্বক কেটে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গেলেই চাকশ্রী এলাকার বাদশা (৫০), ফয়সাল (২৮), হাফিজ ওরফে আলা (৩০), ছালাম (৩৫) বাারুইপাড়া এলাকার দিদার (৫০), (৫২), ছালাম (৩০), ইমরান (২৮), কালাম (৫২) তুহিন (৪৬) কারিমুন (৩০) দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এছাড়া আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিও হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।আহতদের স্বজনরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে মাছের ঘেরের বেড়ী কেটে দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে হত্যার উদ্দেশ্যে হামলা: মামা-ভাগ্নেসহ আহত -৩

আপডেট টাইম : 09:33:41 pm, Saturday, 30 May 2026