Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, ৭ বছরের শিশু নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:28:09 pm, Monday, 1 June 2026
  • 501 বার

আল আমিন খান,বাগেরহাট
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে ফাতেমা (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পিতার পরিচয় এবং তাদের স্থায়ী ঠিকানা জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত খান জাহান আলী (রহ.) মাজারের মানসিক প্রতিবন্ধি ওই মা মহিলা ঘাটে রাত ৮টার দিকে ফাতেমাকে গোসল করতে দিঘিতে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় অবস্থানরত স্থানীয় লোকজন দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে দিঘিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ।জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, শিশুটি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, ৭ বছরের শিশু নিখোঁজ

আপডেট টাইম : 09:28:09 pm, Monday, 1 June 2026