Dhaka , Monday, 14 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ৪ শিকারী ও ৩ জেলে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:22:56 pm, Thursday, 11 June 2026
  • 83 বার

আল আমিন খান,বাগেরহাট

পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। আটক শিকারীদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল দলের বনরক্ষীরা বুধবার (১০ জুন) সন্ধ্যায় নিয়মিত টহলকালে শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালী এলাকায় বনের মধ্যে হরিণ শিকারের জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারীকে আটক করা হয়। ঘটনাস্থলের অদূরে একটি খাল থেকে শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।আটক শিকারীরা হলেন। সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।অপরদিকে, সুন্দরবনে মাছ ধরার নিষিদ্ধ সময়ে সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার একটি খালে বুধবার বিকেলে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন— হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার ছোট পাথরঘাটা গ্রামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, আটক হরিণ শিকারী ও জেলেদের বিরুদ্ধে বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ৪ শিকারী ও ৩ জেলে গ্রেপ্তার

আপডেট টাইম : 06:22:56 pm, Thursday, 11 June 2026