Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ১১লাখ ৪৪হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দ,ক্রাউন টোবাকোর মালিকসহ ৩জনের বিরদ্ধে মামলা  

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:40:54 pm, Sunday, 14 June 2026
  • 233 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ১১লাখ ৪৪হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দের ঘটনায় ক্রাউন টোবাকোর মালিকসহ  ৩জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।রবিবার সকালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লি. এর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মাহামুদুর রহমান।মামলায় আসামী করা হয়েছে মোড়েলগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের সানকিভাংগা গ্রামের মৃত সুন্দর আলী খানের ছেলে ক্রাউন টোবাকোর মালিক মোঃ বদরুল আলম খান ভদ্দর (৫৬),নূর বয়াতির ছেলে  মনির বয়াতি (৫৫) ও মজিবর শেখ (৬০)।এর আগে শনিবার বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ১১লাখ ৪৪হাজার টাকা মূল্যের নকল ডারবি সিগারেট জব্দ করে।এ সময় জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই  উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু উপস্থিত ছিলেন।ব্রিটিশ আমেরিকান টোবাকো মোরেলগঞ্জ-শরণখোলার ডিলার মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট ঊদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ১১লাখ ৪৪হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দ,ক্রাউন টোবাকোর মালিকসহ ৩জনের বিরদ্ধে মামলা  

আপডেট টাইম : 04:40:54 pm, Sunday, 14 June 2026