Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গুম-খুনের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:53:41 pm, Tuesday, 23 June 2026
  • 63 বার

বাগেরহাট প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনার বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা অতীতের গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি বাগেরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার, জেলা কমিটির সদস্য এনামুল হক রুবেল, মোল্লাহাট উপজেলা প্রধান সমন্বয়কারী ফয়সাল রহমান এবং ফকিরহাট উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আবদুল্লাহ আল রুম্মান এবং জেলা যুবশক্তির সদস্যসচিব সাব্বির হোসেন মীর।বক্তারা বলেন, গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।বিক্ষোভ সমাবেশে বাগেরহাট জেলা এনসিপি এবং সহযোগী অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গুম-খুনের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : 07:53:41 pm, Tuesday, 23 June 2026