Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:21:27 pm, Wednesday, 24 June 2026
  • 154 বার
বাগেরহাট প্রতিনিধ
বকগেরহাটে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত  ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিবুর রহমান মিঞা ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শীল গৌতম কুমার, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল্লাহ গাইন ও অপূর্ব ভাকুয়া । অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনে নাগরিক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,মো: হায়দার আলী ও কাকলি খাতুন। এছাড়া উদয়ন বাংলাদেশের রিসোর্স প্রকল্পের সিএম মো. মেহেদী হাসান বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের জন্য বড় বাধা। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা, সচেতনতামূলক খেলা ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করে। অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

আপডেট টাইম : 07:21:27 pm, Wednesday, 24 June 2026