Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:55:09 pm, Thursday, 2 July 2026
  • 84 বার

বাগেরহাট প্রতিনীধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাপদার এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটিট নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং একটি মামলা বিচারাধীন রয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের দাবি, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : 06:55:09 pm, Thursday, 2 July 2026