বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে সদ্য বিবাহিত স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন এক ব্যক্তি।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে রামপাল থানায় উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করেন উপজেলার বাসিন্দা আঃ সালাম হিজবুল্লাহ।লিখিত অভিযোগে তিনি জানান, প্রায় দুই মাস আগে উপজেলার কদমদি গ্রামের আল আমিন শেখের মেয়ে আফরিনের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফরিন তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিরূপ মনোভাব প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে তিনি স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান।অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে আফরিনের ভাই আরাফাত শেখ মোবাইল ফোনে আঃ সালাম হিজবুল্লাহকে হত্যার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় লিখিত আবেদন করেন।
এ বিষয়ে অভিযুক্ত আরাফাত শেখের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















