Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:21:08 pm, Thursday, 2 July 2026
  • 147 বার

নিজস্ব প্রতিবেদক।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযুক্ত সুপারিন্টেন্ডেন্ট ভুক্তভোগীর চাচাতো দুলাভাই হওয়ায় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের মাওলানা আব্দুল আজিজের ছেলে বাকী বিল্লাহ (৪৮) গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল ভুক্তভোগীর বাড়ির পাশেই হওয়ায় তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী ২৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে তাঁর শয়নকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ওই তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে গত ৬ জুন একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখানে চিকিৎসকের পরীক্ষায় জানা যায়, ভুক্তভোগী তরুণী প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী তরুণীর পিতা বগুড়া আদালতে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বুধবার (১ জুলাই) নন্দীগ্রাম থানায় মামলাটি রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে। এদিকে একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, উক্ত প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আইনি প্রক্রিয়ায় আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট গ্রেপ্তার

আপডেট টাইম : 07:21:08 pm, Thursday, 2 July 2026