Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে মধ্যরাতে কৃষকের পাঁচটি খড়ের পালায় আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:58:02 pm, Friday, 3 July 2026
  • 124 বার

নিজস্ব প্রতিবেদক,

বগুড়ার নন্দীগ্রামে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মিজানুর রহমান মিনহাজের পাঁচটি খড়ের পালা পুড়ে গেছে। এতে তাঁর আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মিজানুর রহমান মিনহাজের পরিবারের সদস্যরা হঠাৎ ধোঁয়া-পোড়া গন্ধ টের পেয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে দেখেন, বাড়ির পাশে পাঁচটি খড়ের পালায় দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি খড়ের পালার অধিকাংশই খড় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান মিনহাজ জানান, এসব খড় গবাদিপশুর খাদ্য এবং কৃষি কাজের প্রয়োজনের জন্য সংরক্ষণ করা হয়েছিলো। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমার আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান মিনহাজসহ স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে মধ্যরাতে কৃষকের পাঁচটি খড়ের পালায় আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : 03:58:02 pm, Friday, 3 July 2026