Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:00:50 pm, Monday, 6 July 2026
  • 38 বার

নিজস্ব প্রতিবেদক।

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ইউসিসিএ লিমিটেড অফিস চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ইউসিসিএ লিমিটেডের সভাপতি আকবর আলী খান ও জুনিয়র কর্মকর্তা (হিসাব) সুব্রত কুমার প্রমুখ। পরে সমবায়ীদের মাঝে গাছের চারা ও কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট টাইম : 07:00:50 pm, Monday, 6 July 2026