Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

পরকীয়ার অভিযোগ তুলে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:50:17 pm, Wednesday, 8 July 2026
  • 25 বার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তার স্ত্রী বন্যা মজুমদার।

অনশনরত ডা. বন্যা মজুমদার অভিযোগ করেন, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।

এলাকার একাধিক বাসিন্দার দাবি, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তাদের জানা মতে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। তারা অভিযোগ করেন, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না এছাড়া তাকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। এ বিষয়ে মিডিয়ায় আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদলের সঙ্গে বন্যার বিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

পরকীয়ার অভিযোগ তুলে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন।

আপডেট টাইম : 02:50:17 pm, Wednesday, 8 July 2026