Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নন্দীগ্রামের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন আদর

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:34:24 pm, Wednesday, 8 July 2026
  • 129 বার

নিজস্ব প্রতিনিধি ।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মনোনীত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী ছাত্রনেতা ছিলেন। এ ছাড়াও তিনি নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এ জন্য সবার সহযোগিতা কামনা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন আদর

আপডেট টাইম : 06:34:24 pm, Wednesday, 8 July 2026