Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

নন্দীগ্রাম পৌরসভার গুন্দইলে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি ১২টি পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:24:45 pm, Thursday, 9 July 2026
  • 63 বার

নিজস্ব প্রতিনিধি ,

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন গুন্দইল পশ্চিমপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ওই এলাকার অন্তত ১২টি পরিবার দীর্ঘদিন যাবৎ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গুন্দইল পশ্চিমপাড়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নেই। ফলে বৃষ্টির পানি জমে বসতবাড়ির চারপাশে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে রান্নাবান্না ও যাতায়াতসহ দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে রোগব্যাধিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ​ভুক্তভোগীদের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে এই চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছি। সামান্য বৃষ্টি হলেই ঘরের দোরগোড়ায় পানি চলে আসে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা নন্দীগ্রাম পৌরসভা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।

ভুক্তভোগী পঞ্চমী রাণী বলেন, নন্দীগ্রাম ​পৌরসভা এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হলে এই জলাবদ্ধতা নিরসন হবে এবং আমরা দুর্ভোগ থেকে মুক্ত পাবো। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, এ সমস্যার কথা আগে শুনিনি। এখন শুনলাম সরেজমিনে গিয়ে দেখে গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

নন্দীগ্রাম পৌরসভার গুন্দইলে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি ১২টি পরিবার

আপডেট টাইম : 06:24:45 pm, Thursday, 9 July 2026