Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:49:11 pm, Friday, 10 July 2026
  • 19 বার

বাগেরহাট।

বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে তার ধানক্ষেতে একটি চায়না দুয়ারি জাল পেতে রাখেন। শুক্রবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জালে আটকে রয়েছে। পরে তিনি স্থানীয় সাপুড়ে শামছু তালুকদারকে খবর দিলে তিনি বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। পরে উদ্ধার করা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, ধানক্ষেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অজগরটি আটকা পড়েছিল। উদ্ধারকারীরা সাপটি আমাদের কাছে নিয়ে আসার পর সেটিকে রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি হবে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বন বিভাগকে দ্রুত খবর দিলে এ ধরনের প্রাণী নিরাপদে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 07:49:11 pm, Friday, 10 July 2026