Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নন্দীগ্রাম পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:12:22 pm, Saturday, 11 July 2026
  • 90 বার
নিজস্ব প্রতিবেদক।
নন্দীগ্রাম পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে এলজিসিআরআরপি (LGCRRP), বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) নন্দীগ্রাম পৌরসভার সভাকক্ষ ধানসিঁড়িতে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (গ্রেড-১) কবির আহামদ। তিনি উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।  নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, নন্দীগ্রাম পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে নন্দীগ্রাম পৌরসভা এলাকার যোগাযোগ, ড্রেনেজ ও স্যানিটেশনসহ বিভিন্ন নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সালমা খাতুন, উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রকল্পের ঠিকাদারগণ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

নন্দীগ্রাম পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠি

আপডেট টাইম : 05:12:22 pm, Saturday, 11 July 2026