Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে র্যাব-৬-এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:38:20 pm, Monday, 13 July 2026
  • 54 বার

বাগেরহাট  প্রতিনিধি।

বাগেরহাট শহরের দশানি এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দশানি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬। আটকরা হলেন মোংলা উপজেলার খরখরিয়া গ্রামের বিভাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৬) এবং মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের ইয়াসিন শেখ (২৬)।

র‍্যাব-৬ জানায়, প্রথমে দশানি এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার ১ নং কাড়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা এলাকার জাহিদুল কবির সুজার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিঠুন মন্ডল সম্প্রতি বিয়ে করেছেন। মিঠুন প্রায় দুই মাস ধরে জাহিদুল কবির সুজার বাড়িতে ভাড়া থেকে বসবাস রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাসাটি মাদক সংরক্ষণ ও সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছিল। র‍্যাব-৬ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে র্যাব-৬-এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

আপডেট টাইম : 03:38:20 pm, Monday, 13 July 2026