Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বুছনা জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, সাপ দেখতে উৎসুক জনতার ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:04:49 pm, Monday, 13 July 2026
  • 26 বার

নিজস্ব প্রতিবেদক।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুসনা জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাতটি বন বিভাগের কাছে হস্তান্তর করবো। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের ফলে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি। আজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসলে সাপটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাপটি রাসেল কবিরাজের জিম্মায় রয়েছে । বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তর করা জন্য রাসেল কবিরাজ মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষায় রয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশা খালি টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকেলেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বুছনা জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, সাপ দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেট টাইম : 04:04:49 pm, Monday, 13 July 2026