বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের রামপাল উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। তিনি উপজেলার বর্ণি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ছায়রাবাদ গ্রামের(৩৫) বছর বয়সী এক যুবতীকে নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী মঙ্গলবার দুপুরে রামপাল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। বুধবার (২২জুলাই )সন্ধ্যায় উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন,ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন ,বুধবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















