Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ইকনের পাশে কৃষি ব্যাংক, এক লাখ টাকা সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:25:59 pm, Thursday, 23 July 2026
  • 51 বার

বাগেরহাট প্রতিনিধি।

বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট শাখার এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুবিধার্থে বেতনসহ এক মাসের ছুটিরও ব্যবস্থা করা হয়েছে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম খান, বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাবার মৃত্যুর শোক বুকে নিয়েও দায়িত্ববোধের পরিচয় দিয়ে রাতে এটিএম বুথে ডিউটি পালন এবং পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। এরপর প্রশাসন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি এবার বাংলাদেশ কৃষি ব্যাংকও তার পাশে দাঁড়াল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ইকনের পাশে কৃষি ব্যাংক, এক লাখ টাকা সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি

আপডেট টাইম : 06:25:59 pm, Thursday, 23 July 2026