Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে কুষ্ঠ রোগ সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:43:33 pm, Saturday, 25 July 2026
  • 67 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি  বাগেরহাটে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত করেন।

শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের দশানী সংলগ্ন ধানসিঁড়ি হোটেলে আয়োজিত এ কর্মসূচিতে কুষ্ঠ রোগের লক্ষণ, প্রতিরোধ, সময়মতো চিকিৎসার গুরুত্ব এবং এ রোগ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূরীকরণে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব খালিদুর জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার। তিনি বলেন, “বাগেরহাট জেলা বর্তমানে কুষ্ঠ রোগের ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে। তাই এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। বাগেরহাট সদর হাসপাতাল এবং বাগেরহাট উপজেলা কমিউনিটি সেন্টারে কুষ্ঠ রোগের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় তিনি কুষ্ঠ রোগ নিয়ে সমাজে প্রচলিত ভয়, কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করে আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্ঠ রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে কুষ্ঠ রোগ সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট টাইম : 02:43:33 pm, Saturday, 25 July 2026