Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

দীর্ঘদিনের স্থবির খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন আশার আলো, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:25:21 pm, Saturday, 25 July 2026
  • 145 বার

বাগেরহাট, প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে দীর্ঘদিন ধরে স্থবির  থাকা খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে চীনা কোম্পানির একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিনিধিদলটি বিমানবন্দরের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রকল্পের জন্য ৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়। তবে নানা জটিলতায় প্রকল্পটির বাস্তবায়ন দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিমানবন্দর নির্মাণের জন্য আরও ৫০০ একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্প এলাকায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আংশিক ভরাটের কাজও সম্পন্ন হয়। পরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও কোনো দেশি-বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ না দেখানোয় নির্মাণকাজ আর এগোয়নি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মিত হলে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্লু ইকোনমি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, সুন্দরবনভিত্তিক পর্যটন, পণ্য পরিবহন এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।

চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করব। আমরা আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট  শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটারসহ বিএনপি এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দীর্ঘদিনের স্থবির খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন আশার আলো, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

আপডেট টাইম : 08:25:21 pm, Saturday, 25 July 2026