Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:49:24 pm, Sunday, 26 July 2026
  • 46 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট জেলার দখলকৃত খালসমূহ অবিলম্বে দখলমুক্ত, পুনরুদ্ধার এবং
জনস্বার্থে ব্যবহারের দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই)  বিকেলে অনুষ্ঠিত এ সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্টিভিস্টা সদস্য শেখ ইমরান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয়
জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষি সেচ,
বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌ-যোগাযোগের
গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে অধিকাংশ খাল
প্রভাবশালী মহলের অবৈধ দখলের শিকার। কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও অবৈধ
স্থাপনা গড়ে তোলা এবং কোথাও খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায়
পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ার খাল, পুটিমারি
খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল বর্তমানে দখল ও ভরাটের
কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। সরকারের চলমান খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত
জানিয়ে তিনি বলেন, পুনঃখননের পাশাপাশি সরকারি রেকর্ডভুক্ত খালগুলো
দখলমুক্ত না করলে এর সুফল জনগণ ভোগ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খাল পুনরুদ্ধার হলে কৃষিতে সেচ সুবিধা
বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য
সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা
রাখবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে স্বাক্ষর সংগ্রহ,
স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা
হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত দখলদারদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ এবং খালগুলো জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। তারা
ঘোষণা দেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ২৭ ও ২৮ জুলাই
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে শান্তিপূর্ণ অবস্থান
কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে এক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল
শেখ, আবু হুয়রায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ,
শান্তা খাতুন, সুমায়য়া ইসলাম মিম, অমিত শীলসহ সংগঠনের অন্যান্য সদস্য
উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন।

আপডেট টাইম : 07:49:24 pm, Sunday, 26 July 2026