Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:15:23 pm, Thursday, 30 July 2026
  • 90 বার

আমি, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার বাসিন্দা আরিফ শেখ, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, গত ২০ জুলাই “প্রাণের বাগেরহাট” নামের একটি অনলাইন নিউজ পোর্টালে “ফকিরহাটে অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া ছাগল, উদ্ধার করেছে পুলিশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে ঘটনাটি কোনো চুরির ঘটনা ছিল না। স্থানীয়ভাবে সৃষ্ট একটি বিরোধের প্রেক্ষাপটে প্রতিবেশীর ছাগল সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও নিশ্চিত করেছেন যে, আমার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগের বাস্তব ভিত্তি ছিল না।দুঃখজনক হলেও সত্য, একশ্রেণির স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছে। সেই বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সত্য ও বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ফলে আমি এবং আমার পরিবার সামাজিকভাবে চরম বিব্রতকর ও মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার ব্যক্তি-সম্মান, সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ না করার জন্য। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে তথ্য প্রকাশের পূর্বে যথাযথ যাচাই-বাছাই করার অনুরোধ জানাচ্ছি, যাতে নির্দোষ কোনো ব্যক্তি এ ধরনের হয়রানি ও মানহানির শিকার না হন।
বিনীত,
আরিফ শেখ
গ্রাম: টাউন নওয়াপাড়া
উপজেলা: ফকিরহাট
জেলা: বাগেরহাট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট টাইম : 07:15:23 pm, Thursday, 30 July 2026