নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত মোঃ জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন শেষে রাতে এই ফলাফল ঘোষনা করা হয়।বার্ষিক নির্বাচনে ৯টি সম্পাদকীয় এবং ৮টি নির্বাহী সদস্য মোট ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। রাত ১০টা পর্যন্ত ৮টি পদের ফলাফল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এখনও ভোট গণনা চলছে।অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিঃ সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিঃ সহ-সভাপতিঃ শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মাহবুব মোর্শেদ লালন, সহঃ সম্পাদক অর্থ ও হিসাব বিষয়ক পদে শেখ মনিরুজ্জামান,যুগ্ম সম্পাদক (লাইব্রেরি) মকবুল হোসেন,যুগ্ম সম্পাদক (ক্রীড়া)
সাজ্জাদ হোসাইন নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদে এখনও গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণভাবে এবার বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দীতা পূর্ণ এই নির্বাচনে সকল প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত আমরা ৬টি পদের ফলাফল ঘোষনা করেছি। গণনা চলছে, গণনা শেষে পূর্নাঙ্গ ফলাফল জানানো হবে।বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম নওরেজ মহীত, মোঃ রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসাঃ মেহেরুন্নেচ্ছা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















