Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

খুলনায় দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে একজনকে হত্যা করেছে।

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:31:19 pm, Friday, 31 July 2026
  • 30 বার

নিজস্ব প্রতিনিধি।

খুলনা মহানগরীর সদর থানার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে  মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো শফিকুল ইসলাম জানায়, নিহত ইসমাইল হত্যা, পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়া তিনি মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত একজন সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন।

স্থানীয়দের মাধ্যমে খবরে জানাযায়,  গভীর রাতে দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মুখমন্ডল ও মাথায় চারটি গুলি লাগে। এ ছাড়াও তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তি একাধিক মামলার আসামি ছিলেন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তবে এ ঘটনায় এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

খুলনায় দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে একজনকে হত্যা করেছে।

আপডেট টাইম : 05:31:19 pm, Friday, 31 July 2026