Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

খুলনার পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন।

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:57:53 pm, Friday, 31 July 2026
  • 32 বার

নিজেস্ব প্রতিবেদক।

খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে পাবলা সবুজ সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নলকূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভাপতি প্রফেসর নাসিমা ফেরদৌসী।

অনুষ্ঠানে পুনাকের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে পাবলা সবুজ সংঘ এলাকার বাসিন্দারা নিরাপদ পানির সংকটে ভুগছিলেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে পুনাকের উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও জানান, পুনাক শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবার কল্যাণেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পুনাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে সহায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

খুলনার পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন।

আপডেট টাইম : 05:57:53 pm, Friday, 31 July 2026