বাগেরহাট প্রতিনিধি।
মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাযিল মাদ্রাসার নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংক ধসে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় হঠাৎ করে সেফটি ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভিতর থেকে উঠে আসতে পারলেও দুই শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধসের ঘটনায় একজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















