Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নওগাঁয় চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ২ ভাই।

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:53:26 pm, Saturday, 1 August 2026
  • 29 বার

বিশেষ প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগের পর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম দুজনই উপজেলার দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিষয়ে জেলা পুলিশের কাছে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ পৌঁছায়। অভিযোগের সত্যতা যাচাই শেষে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে দিবর ইউনিয়নসহ জেলার অন্যান্য এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নওগাঁয় চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ২ ভাই।

আপডেট টাইম : 04:53:26 pm, Saturday, 1 August 2026