Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রেলপথে যুক্ত হতে যাচ্ছে জাফলং: সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের সফর

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:35:00 pm, Saturday, 1 August 2026
  • 23 বার

সিলেট প্রতিনিধি:

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রেল সচিবকে নিয়ে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানম মন্ত্রী আরিফুল হক চৌধুরী৷ শনিবার বিকেলে বাসে করে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে নিয়ে জাফলংয়ের আসেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।পরিদর্শনকালে তারা জাফলং পর্যন্ত সম্ভাব্য রেলপথের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শন দলে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জাফলং পর্যন্ত সম্ভাব্য রেলপথের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেন।

মন্ত্রী বলেন, সিলেট-জাফলং রেলপথ চালু হলে ট্রেনের পণ্যবাহী ওয়াগনের মাধ্যমে কম খরচে ও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। একই সঙ্গে জাফলংয়ে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি গোয়াইনঘাটসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রেলপথে যুক্ত হতে যাচ্ছে জাফলং: সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের সফর

আপডেট টাইম : 10:35:00 pm, Saturday, 1 August 2026