Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রাজনীতি ‘বেয়াদবি’র সংস্কৃতি তৈরি করা হয়েছে : যশোরে যুবদল সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:41:45 pm, Saturday, 1 August 2026
  • 24 বার

নিজস্ব প্রতিবেদক।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও ‘বেয়াদবি’র সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। এ বেয়াদবদের দেশের মানুষই শায়েস্তা করবে, আমাদের দরকার নেই। আমরা দেশের মানুষকে যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো বেয়াদবদের স্থান সমাজে নেই। শনিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে জেলা যুবদল আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, বর্তমানে রাজনীতিতে একটি নেতিবাচক কালচার তৈরি করে জ্যেষ্ঠ ও বর্শীয়ান নেতাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সম্মানীয় মানুষদের নিয়েও কটূক্তি করা হচ্ছে, যা চরম শিষ্টাচারবহির্ভূত। তিনি বলেন, একজন সন্ত্রাসী বা গুণ্ডা হয়তো নির্দিষ্ট কোনো এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশের সচেতন জনগণ ইতোমধ্যে তাদের বয়কট করেছে। মিথ্যা ও প্রতারণার রাজনীতি দিয়ে মানুষকে সাময়িক ধোঁকা দেওয়া গেলেও দিনশেষে জনগণ সত্যের পক্ষেই রায় দেয়। দেশের উন্নয়ন ও জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের এই বিপুল জনসংখ্যাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসম্পদে পরিণত করতে হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জনগণের আস্থা অর্জন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদ,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রাজনীতি ‘বেয়াদবি’র সংস্কৃতি তৈরি করা হয়েছে : যশোরে যুবদল সভাপতি

আপডেট টাইম : 10:41:45 pm, Saturday, 1 August 2026