Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সুন্দরবনে কুমিরের পেটে গেল ছাগল

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:44:25 pm, Saturday, 1 August 2026
  • 17 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন চাঁদপাই রেঞ্জের ঢাংমারি খালের পাড় থেকে একটি ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলেছে বিশাল আকৃতির একটি কুমির। শনিবার (১লা আগস্ট) সকালে ঢাংমারি খালে কুমিরের ছাগল খাওয়ার দৃশ্যটি নৌপথে চলাচলকারী কয়েকজন ব্যক্তি মুঠোফোনে ধারণ করেন।২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিশাল আকৃতির কুমিরটি একটি ছাগল মুখে ধরে পানির ওপর আছড়ে মারছে। পরে কুমিরটি ছাগলটির শরীরের বিভিন্ন অংশ গিলে খায়।

পাশ দিয়ে নৌকায় যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি ঘটনাটি দেখতে পান এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোঃ আজাদ কবির।

তিনি বলেন, সুন্দরবনসংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে কুমিরের ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম।স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাংমারি খালটি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুরুত্বপূর্ণ একটি জলপথ। সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে নিয়মিত কুমিরের বিচরণ দেখা গেলেও লোকালয়ের কাছাকাছি এসে গৃহপালিত প্রাণী ধরে খাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সুন্দরবনে কুমিরের পেটে গেল ছাগল

আপডেট টাইম : 10:44:25 pm, Saturday, 1 August 2026