Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

নগরকান্দায় ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:07:31 pm, Sunday, 2 August 2026
  • 19 বার

ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ; ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের একটি পারিবারিক কবরস্থানের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদা আক্তার (৭) ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহতের ভাবি শাহনাজ বেগম দাবি করেন, মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং শিশুটির পরনের পোশাকও সেখানে ছিল না। তার অভিযোগ, সূর্য নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, “৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে ফরেনসিক টিমসহ পুলিশ কাজ করছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

নগরকান্দায় ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা

আপডেট টাইম : 07:07:31 pm, Sunday, 2 August 2026