বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঠিকাদার খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ হাফিজুর রহমানের ছেলে। পুলিশ জানান, শেখ শুবাইর রহমান বাবলু সোমবার (৩ আগষ্ট) রাত দেড়টার দিকে মোংলা থেকে মটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌছালে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ শুবাইর রহমানকে মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মূচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামে এক ঠিকাদার মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















