Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধসহ কারবারি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:17:18 pm, Wednesday, 5 August 2026
  • 29 বার

নিজস্ব প্রতিবেদক।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযানে ১২শ বোতল অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের  দিকনির্দেশনায় জেলার সব ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই  নওশাদ মাহফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. সুলতানের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার কুঠিপাইকপাড়া গ্রামের মো. ফেলু মন্ডল (৪০)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১২শ বোতল অ্যালকোহলযুক্ত HOMOEOPATHIC POTENCY MEDICINE জব্দ করা হয়। তবে  অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় জব্দকৃত আলামত জব্দতালিকাভুক্ত করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮, ৪০ ও ৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ৫ আগস্ট ২০২৬। পুলিশ জানায়, আটক আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক ওষুধসহ কারবারি আটক

আপডেট টাইম : 06:17:18 pm, Wednesday, 5 August 2026