Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:11:04 pm, Thursday, 6 August 2026
  • 673 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটে অব্যবহৃত (পঁচা) পুকুর থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফর ইকবালেরে পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত সাত দিন আগে ওই পুকুরে ফেলা হয়েছে ওই মরদেহ। ওই নারীর বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর হবে। তার পরনে পায়জামা ও হলুদাভাব মেকসি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন জানান,  মরদেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে। পুকুরটি যেহেতু ব্যবহৃত হতো না, তাই পুকুরটিকে তারা নিরাপদ ভেবেছে। ওই নারীর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 11:11:04 pm, Thursday, 6 August 2026