Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:55:10 pm, Sunday, 9 August 2026
  • 33 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলামের হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : 07:55:10 pm, Sunday, 9 August 2026