Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ১,পুড়ল ৯ মোটরসাইকেল

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:14:55 pm, Tuesday, 11 August 2026
  • 34 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পুরোনো ভবনের বহির্বিভাগের (আউটডোর) সামনে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সসহ পাশে থাকা ৯টি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নেওয়ার জন্য বেসরকারি অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ-৭১-২৯০৫) হাসপাতালের বহির্বিভাগের সামনে আসে। এ সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় এবং আগুন পাশে রাখা মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্সসহ দুই পাশে থাকা ৯টি মোটরসাইকেল পুড়ে যায়। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম হাসপাতালের সামনের পুকুরে ঝাঁপ দেন। এতে তাঁর হাত, পা ও মুখমণ্ডল দগ্ধ হয়। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ফরিদুল ইসলাম বাগেরহাট সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্সচালক বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া হাসপাতাল ভবনের ভেতরে প্রবেশ করলে অনেকে ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় কোনো রোগী বা অন্য কোনো ব্যক্তির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হাসপাতালের ভর্তি রোগীদের চিকিৎসাসেবাও স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন হাসপাতাল ভবনসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অ্যাম্বুলেন্স চালক দগ্ধ হয়েছে। এছাড়া কোনো রোগী বা স্বজন হতাহত হননি। হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে হাসপাতাল এলাকায় এ ধরনের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ ১,পুড়ল ৯ মোটরসাইকেল

আপডেট টাইম : 04:14:55 pm, Tuesday, 11 August 2026