Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:02:09 pm, Thursday, 13 August 2026
  • 45 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, “কথিত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।”

​সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 07:02:09 pm, Thursday, 13 August 2026