Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, বেড়িবাঁধ ও পাকা সড়ক নির্মাণের দাবি বাসিন্দাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:12:09 pm, Saturday, 15 August 2026
  • 144 বার

বাগেরহাট প্রতিনিধি ,

জোয়ারের পানিতে বারবার প্লাবিত হচ্ছে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প। পানি ঢুকে পড়ছে বসতঘর, রান্নাঘর, মসজিদ ও চলাচলের সড়কে। এতে ১৪০টি পরিবারের প্রায় সাড়ে চারশ মানুষকে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সড়ক ও ঘরের উঠান তলিয়ে গেছে। কোথাও কোথাও ঘরের ভেতরেও পানি প্রবেশ করেছে। ফলে রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা আলিম হোসেন বলেন, জোয়ারের সময় ঘরের মেঝেতে হাঁটুসমান পানি জমে যায়। তখন পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। পানি কমে গেলে আবার কাদা-পানির মধ্যেই ঘরে ফিরতে হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় মসজিদের সহ-সভাপতি আকরাম জানান, জোহরের নামাজের জন্য আজান দেওয়ার কিছুক্ষণ পরই জোয়ারের পানি দ্রুত বাড়তে শুরু করে। একপর্যায়ে মসজিদেও পানি ঢুকে পড়ে। এ কারণে সেখানে নামাজ আদায় করা সম্ভব হয়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে মাজিডাঙ্গায় ৬০টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়। পরবর্তীতে আশ্রয়ণ প্রকল্পের পাশের চরভরাটি এলাকায় আরও ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে এখানে ১৪০টি পরিবারের বসবাস। তবে প্রকল্প তৈরির সময় পর্যাপ্তভাবে মাটি উঁচু না করায় জোয়ারের পানিতে প্রতিবছরই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, তারা কোনো আর্থিক সহায়তা বা ত্রাণ চান না। জোয়ারের পানি থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে প্রকল্পের চারপাশে বেড়িবাঁধ নির্মাণ, জরাজীর্ণ ঘর সংস্কার এবং চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণ চান তারা।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বীথি জানান, মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। সমস্যা সমাধানে দ্রুত প্রকল্প গ্রহণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, বেড়িবাঁধ ও পাকা সড়ক নির্মাণের দাবি বাসিন্দাদের

আপডেট টাইম : 07:12:09 pm, Saturday, 15 August 2026